হিলিতে ফেনসিডিলসহ আটক ৩

হিলি প্রতিনিধি
১৯ মার্চ ২০১৯, ২১:২৪আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২১:৩৭

হিলিতে ফেনসিডিলসহ আটক ৩

দিনাজপুরের হিলি সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার (১৯ মার্চ) বিকাল ৩টায় হিলি সীমান্তের দক্ষিণ বাসুদেবপুরের চুড়িপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

আটকরা হলো- হিলির দক্ষিণ বাসুদেবপুরের মৃত আতোয়ার আলীর ছেলে আলমগীর হোসেন (৩৮), একই এলাকার মৃত আসলাম মণ্ডলের ছেলে সাজু মণ্ডল (২৫), মৃত হাসান আলীর ছেলে আলমগীর হোসেন (২৩)।
সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি বিশেষ টিম মঙ্গলবার বিকেল ৩টায় হিলি সীমান্তের দক্ষিণ বাসুদেবপুরের চুড়িপট্টি এলাকায় অভিযান চালায়। এসময় ১৫০ বোতল ফেনসিডিলসহ আলমগীর, সাজু, আলমগীর হোসেন নামের তিন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পাশ্ববর্তী দেশ হতে চোরাচালানের মাধ্যমে ফেনসিডিল এনে বিক্রির কথা স্বীকার করেছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম