রাজবাড়ীতে দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি
১৯ মার্চ ২০১৯, ২৩:৩০আপডেট : ১৯ মার্চ ২০১৯, ২৩:৩৬

রাজবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান রাজবাড়ীতে দুটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সেবার মূল্যতালিকা না টানানো এবং সেবাগ্রহীতার জীবন ও নিরাপত্তা বিপন্ন করে এমন কাজ করার দায়ে তাদের এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৯ মার্চ) বিকাল ৫টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ভোক্তা অধিদফতর সংরক্ষণ আইনে সদর উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেবার মূল্য তালিকা না টানানোর কারণে রাজবাড়ী মেডিক্যাল সেন্টার অ্যান্ড হাসপাতালকে ৩৯ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সেবাগ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্য করার দায়ে খিদমাহ ডায়াগনস্টিক সেন্টারকে ৫২ ধারায় ৪ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

তিনি আরও জানান,  এ সময় বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ধারণা দেওয়া হয়। অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্বলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম