সুন্দরগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

গাইবান্ধা প্রতিনিধি
২০ মার্চ ২০১৯, ০৯:৪৬আপডেট : ২০ মার্চ ২০১৯, ০৯:৫০

গাইবান্ধা জেলা গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাকচাপায় সুমি আকতার (১৫) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। এসময় শাহানাজ নামে আরও এক ছাত্রী আহত হয়েছেন। বুধবার (২০ মার্চ) সকালে সুন্দরগঞ্জের ছাইতনতলা বাজারের শাখামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সুমি সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভাদ্র গ্রামের আব্দুল গণির কন্যা। সে  করুনাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিলো। আহত শাহানাজ কাটগড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয়রা জানান, বুধবার সকালে বাইসাইকেলে চড়ে ছাইতানতলা বাজারে কোচিং সেন্টারে যাচ্ছিলো সুমি ও শাহনাজ। তারা শাখামারা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সুমি নিহত ও শাহনাজ আহত হয়। 

করুণাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এটিএম রুহুল আমীন জানান, ট্রাকচাপায় ছাত্রী নিহতের ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুস সোবহান জানান, ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে। নিহতের লাশ তার স্বজনদের দেয়া হয়েছে। শাহনাজ সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধীন রয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম