চট্টগ্রামে ইলেকট্রনিক্স পণ্যের গুদামের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ মার্চ ২০১৯, ১২:০১আপডেট : ২০ মার্চ ২০১৯, ১২:০৫

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর সিটিগেট এলাকায় একটি ইলেকট্রনিক্স পণ্যের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২০ মার্চ) ভোর ৫টা ৫০মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে প্রায় টানা দুই ঘণ্টা চেষ্টার পর এ আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

জসীম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকাল পৌনে ৬টার দিকে অ্যারোমা সিঙ্গারের গুদামে আগুন লাগে। খবর পেয়ে আমাদের চারটি ইউনিটের ১১টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল ১১টার দিকে আগুন পুরোপুরি নির্বাপন করা সম্ভব হয়।’

আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলে তিনি বলেন. ক্ষয়ক্ষতি কী পরিমাণ হয়েছে এটি এখনও জানা যায়নি। আগুনে ওই গুদামের টিভি, ফ্যান, এসি, সোলার প্যানেল ও বেশ কিছু আসবাবপত্র পুড়ে গেছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম