টেকনাফ রোহিঙ্গা শিবিরে আগুনে পুড়লো ২০ ঘর

টেকনাফ প্রতিনিধি
২০ মার্চ ২০১৯, ১২:১৪আপডেট : ২০ মার্চ ২০১৯, ১২:১৯

রোহিঙ্গা শিবিরে আগুন কক্সবাজারের টেকনাফের অনিবন্ধিত লেদা রোহিঙ্গা শিবিরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লেগে ২০টি ঘর পুড়ে গেছে। বুধবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

রোহিঙ্গারা জানায়, বুধবার সকালে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে হাসিনা বেগমের  ঘরে আগুন লাগে। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। পরে রোহিঙ্গারা বালতি, মগ ইত্যাদি দিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ২০টি ঝুপড়ি ঘর পুড়ে যায়। তবে কেউ দগ্ধ না হলেও ঘরে থাকা বিভিন্ন পণ্য আগুনে পুড়ে গেছে। 

টেকনাফ নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাহাঙ্গীর জানান, ‘লেদা রোহিঙ্গা শিবিরের পাশে আবদুল সালাম নামে এক স্থানীয় ব্যক্তির জমিতে আশ্রিত রোহিঙ্গাদের ঘর থেকে সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। তবে বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। শিবিরে যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা নজর রাখছে।’ 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান বলেন, ‘আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস পাঠানো হয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম