মাইক বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশীকে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০১৯, ০৭:৫৪আপডেট : ২১ মার্চ ২০১৯, ০৭:৫৭

সিরাজগঞ্জ সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়ায় প্রতিবেশীর হাতে খুন হয়েছেন কৃষক মধু প্রামাণিক (৪০)। বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে মাইক বাজানো নিয়ে বিতণ্ডায় প্রতিবেশী জাহাঙ্গীরের ধারালো অস্ত্রের কোপে আহত হয়ে মারা যান মধু।

বুধবার (২০ মার্চ) ভোর রাতে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মধু মারা যান। তিনি শহীদ আলী প্রামাণিকের ছেলে।

তার ভাই আবদুল মতিন বাংলা ট্রিবিউনকে জানান, মধুর সঙ্গে মঙ্গলবার দিনগত রাতে বাড়িতে চাচাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজানোর ঘটনায় প্রতিবেশী জহুরুলের সঙ্গে প্রথমে ঝগড়া হয়। এরপর আরেক প্রতিবেশী জাহাঙ্গীর মদ্যপ অবস্থায় ওই বাড়িতে এসে উচ্চবাচ্য করে কথা কাটাকাটি করেন। একপর্যায়ে সে বাড়ি থেকে হাসুয়া এনে মধু প্রামাণিককে কুপিয়ে গুরুতর জখম করেন। রাতেই হাসপাতালে ভর্তি করা হলে ভোরে মধু মারা যান।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, নিহতের লাশ উদ্ধার করে বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলাও হয়েছে। পুলিশ আসামিদের খুঁজছে। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম