কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি নিহত

কুমিল্লা প্রতিনিধি
২১ মার্চ ২০১৯, ১১:৫২আপডেট : ২১ মার্চ ২০১৯, ১১:৫৯

বন্দুকযুদ্ধ কুমিল্লার সদর দক্ষিণে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১১ মামলার আসামি জামাল হক ওরফে জাম্বু মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) ভোরে সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে ৩০ কেজি গাঁজা ও ২ হাজার পিছ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। নিহত জামাল হক সদর দক্ষিণ উপজেলার জয়নগর গ্রামের হারেছ মিয়ার ছেলে।
সদর দক্ষিণ মডেল থানা পুলিশের ওসি মামুন অর রশিদ জানান, ‘বৃহস্পতিবার ভোরে মাদক চোরাচালানের উদ্দেশ্যে সদর দক্ষিণ উপজেলার ধনপুর এলাকায় সমবেত হয় মাদক ব্যবসায়ীরা। গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারের জন্য পুলিশ সেখানে পৌঁছালে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয় মাদক ব্যবসায়ী জামাল হক ওরফে জাম্বু মিয়া। পরে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
নিহত জামাল হকের বিরুদ্ধে মাদক আইনে সদর দক্ষিণসহ জেলার বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে বলে জানান তিনি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম