চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় মায়ের মৃত্যু, মেয়ে আহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২২ মার্চ ২০১৯, ০১:২৬আপডেট : ২২ মার্চ ২০১৯, ০১:৩২

চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার লাল ব্রিজ এলাকায় খুলনাগামী কপোতক্ষ ট্রেনের ধাক্কায় মা সুইটি খাতুন (৩০) নিহত হয়েছেন। এসময় তার কোলে থাকা দুই বছর বয়সী মেয়ে গুরুতর আহত হয়। বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) লুৎফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত সুইটি খাতুন গাইবান্ধা সদর উপজেলা শহরের রফিকুলের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ এক্সপ্রেস আলমডাঙ্গা রেলস্টেশনের অদূরে লাল ব্রিজের কাছে পৌঁছায়। এসময় সুইটি খাতুন তার মেয়েকে কোলে নিয়ে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে সুইটি খাতুন ঘটনাস্থলেই নিহত হয় এবং অমি আহত হয়। এলাকাবাসী অমিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক । জিআরপি থানা পুলিশ ঘটনাস্থল থেকে রাত সাড়ে ৯টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম