বাঘাইছড়িতে হামলা: আনসারের খোয়া যাওয়া রাইফেলটি উদ্ধার

রাঙামটি প্রতিনিধি
২২ মার্চ ২০১৯, ১৩:১৪আপডেট : ২২ মার্চ ২০১৯, ১৩:২২

নিহত আনসার সদস্য মিহির দত্ত, তার হাতের এই অস্ত্রটি উদ্ধার করা হয়েছে রাঙামাটির বাঘাইছড়িতে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত সাত জনকে ব্রাশফায়ার করে হত্যার ঘটনার চারদিন পর শুক্রবার (২২ মার্চ) এক আসনার সদস্যের খোয়া যাওয়া অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। হামলার দিন আনসারের প্লাটুন কমান্ডার নিহত মিহির কান্তি দত্তের সঙ্গে থাকা ৩০৩ রাইফেলটি খোয়া যায়। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দক্ষিণে সড়কের পাশ থেকে ওই রাইফেলটি উদ্ধার হয়।

বাঘাইহাট জোন পরিচালিত তল্লাশি অভিযানের সময় এ অস্ত্রটি উদ্ধার করা হয়। বাঘাইছড়ি উপজেলা আনসার কর্মকর্তা আবুল বাসার এই তথ্য নিশ্চিত করেন।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালন শেষ করে সাজেকের তিনটি ভোটকেন্দ্র থেকে ভোট বাক্সসহ বাঘাইছড়িতে ফিরছিলেন নির্বাচনি কাজে নিয়োজিত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারসহ নিরাপত্তা কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চারটি গাড়িতে করে বাঘাইছড়ি ফেরার পথে নয়মাইল এলাকায় তাদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়।

এ হামলায় দুই পোলিং অফিসার, চার আনসার সদস্য ও  মিন্টু চাকমা নামে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হন। এসময় আহত হন আরও অন্তত ১৫ জন। এদের মধ্যে ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে চট্টগ্রাম ও ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়। আনসার ও ভিডিপির প্লাটুন কমান্ডার মিহির কান্তি দত্ত নিহত হন। হামলার ঘটনাপর থেকে তার অস্ত্রটি পাওয়া যাচ্ছিলো না।

সাতজনকে হত্যার ঘটনায় বাঘাইছড়ির সাজেক থানার মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আক্তার আলী বাদী হয়ে অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামি করে বাঘাইছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম