ফরিদপুরের আলফাডাঙ্গায় ক্লিনিক ম্যানেজারের লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি
২২ মার্চ ২০১৯, ১৭:৩৮আপডেট : ২২ মার্চ ২০১৯, ১৭:৩৯

ওয়াকিব শিকদার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মিঠাপুর থেকে ওয়াকিব শিকদার (২৪) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, তিনি আলফাডাঙ্গার নাজমা মেডিকেয়ার ক্লিনিকের ম্যানেজার ও পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার দেউলি গ্রামের জলিল শিকদারের ছেলে।

আলফাডাঙ্গা থানার ওসি রেজাউল করিম জানান, মঙ্গলবার (১৯ মার্চ) রাতে বাড়ি থেকে কে বা কারা ডেকে নিয়ে যায় তাকে। তারপর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে থানায় জানালে আমরা তাকে উদ্ধারের চেষ্টা করি। পরে বৃহস্পতিবার সন্ধ্যায় তার গ্রামের বিল্লাল নামের এক বন্ধুকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার রাত ২টার দিকে আলফাডাঙ্গা উপজেলার মিঠাপুর চরপাড়া বারাশিয়া নদী সংলগ্ন একটি ঝোপ থেকে ওয়াকিবের লাশ উদ্ধার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘এই ঘটনার সঙ্গে জড়িত একই গ্রামের ইমন শেখ এবং রাকিব নামের আরও দুজনকে আটক করা হয়েছে।’

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম