নিউ জিল্যান্ডের মসজিদে হামলার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

পঞ্চগড় প্রতিনিধি
২৩ মার্চ ২০১৯, ০২:৩২আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০৩:৩৩

পঞ্চগড় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ এলাকার দুই মসজিদে সন্ত্রাসী হামলা চালিয়ে মুসল্লিদের নির্মমভাবে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বিকালে পঞ্চগড় শের-ই-বাংলা পার্কে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ এর আয়োজন করে।

জেলা শহরের বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মুসল্লিরা এসে জড়ো হন শের-ই-বাংলা পার্কে। পার্কের উন্মুক্ত মঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড়ের সভাপতি মুফতি আ.ন.ম আব্দুল করিম, সাধারণ সম্পাদক ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ ও সহসভাপতি আবু বক্কর সিদ্দিকসহ ইসলামী বিভিন্ন সংগঠনের নেতারা। তারা নিউ জিল্যান্ডের মসজিদে মুসলমানদের ওপর চালানো এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একইসঙ্গে খুনি বন্দুকধারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম