ঝিনাইদহে পৌঁছেছে নির্বাচনি সামগ্রী

ঝিনাইদহ প্রতিনিধি
২৩ মার্চ ২০১৯, ০৬:২৯আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০৬:৩১

ঝিনাইদহ আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনের সামগ্রী ইতোমধ্যেই ঝিনাইদহের চার উপজেলায় পৌঁছে গেছে। নির্বাচন কমিশন থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর, শৈলকুপা, হরিণাকুণ্ড ও কালীগঞ্জ উপজেলায় এসব সামগ্রী পাঠানো হয়েছে।

জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান বলেন, এসব সামগ্রী কেন্দ্রভিত্তিক বস্তায় প্যাকিং করা হয়েছে। শনিবার ভোটকেন্দ্রগুলোতে পাঠানো হবে।

২৪ মার্চ তৃতীয় ধাপে জেলার ৬টি উপজেলার মধ্যে ঝিনাইদহ সদর, শৈলকুপা, হরিণাকুণ্ড ও কালীগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচন অফিসার রোকনুজ্জামান জানান, নির্বাচনের দায়িত্বে থাকবে ১৪শ পুলিশ সদস্য, পাঁচ হাজার ৭৬ জন আনসার সদস্য, ১২ প্লাটুন বিজিবি এবং ৬৫ জন র‌্যাব ও সদস্য। নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা ৪২৩টি।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম