স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: কুষ্টিয়ায় একজনের ১৪ বছরের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
২৫ মার্চ ২০১৯, ১৫:০১আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৫:১০

কুষ্টিয়া জেলা জজ আদালত কুষ্টিয়ার দৌলতপুরে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় রাকিবুল সরদার ওরফে রাকিব নামে একজনের ১৪ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল বর্তমানে পলাতক রয়েছে। সে উপজেলার দৌলতখালী সরদার পাড়ার বাসিন্দা খালেক সরদারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, রাকিব একই গ্রামের ওই স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেম নিবেদন করতো। রাজি না হলে ২০১৬ সালের ২৪ জানুয়ারি বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে রাস্তা থেকে রাকিব ও তার সহযোগীরা ওই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর ভাই দৌলতপুর থানায় মামলা করেন।

জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলিরা (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, পুলিশের দেওয়া তদন্ত প্রতিবেদনে দীর্ঘ সাক্ষ্য শুনানি শেষে আসামির বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই সাজা দিয়েছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম