নওগাঁয় গণহত্যা দিবস পালিত

নওগাঁ প্রতিনিধি
২৫ মার্চ ২০১৯, ১৮:২১আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৮:২৬

আলোচনা সভায় জেলা প্রশাসক মো. মিজানুর রহমান নওগাঁয় আলোচনা সভায় মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে। এতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর নজিরবিহীন বর্বরতার কথা তুলে ধরা হয়।

সোমবার (২৫ মার্চ) সকালে নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা পাক হানাদার বাহিনী সংঘটিত ১৯৭১ সালে ২৫ মার্চের নারকীয় গণহত্যার ঘটনার ওপর বিস্তারিত আলোচনা করেন। এতে জেলার সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেন।

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, সদর উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরীফুল ইসলাম খান, জেলা শিক্ষা অফিসার মোবারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম