ছাত্রলীগ নেতাকে পুলিশি হেফাজতে নির্যাতনের অভিযোগে থানা ঘেরাও-বিক্ষোভ, পুলিশ সদস্য ক্লোজড

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৫ মার্চ ২০১৯, ১৮:৫৮আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৯:০৬

যশোদল ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল কিশোরগঞ্জে ছাত্রলীগকর্মী আজহারুল হক তমালকে পুলিশি হেজাফতে নির্যাতনের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে যশোদল ইউনিয়ন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আজ সোমবার (২৫ মার্চ) দুপুরে থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন। পরে শহরের কালীবাড়ি এলাকায় সড়ক অবরোধ করে মিছিল ও মানববন্ধন করেন তারা। এ সময় তারা ওসিকে প্রত্যাহারসহ পুলিশের শাস্তি দাবি করেন। এক পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার।

কালীবাড়ি এলাকায় মানবন্ধনে বক্তৃতা করেন, তমালের বাবা যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল হক বাবুলসহ আওয়ামী ও ছাত্রলীগের নেতারা। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা থানায় ইটপাটকেল নিক্ষেপ করে হামলার চেষ্টা চালায়।

গতকাল রবিবার উপজেলা নির্বাচনের দিন ভোটে প্রভাব বিস্তারের অভিযোগে তমালকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। তাকে প্রথমে থানায় নিয়ে যাওয়া হয়। পরে হ্যান্ডকাফ পরিয়ে কারাগারে নেওয়ার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এসময় এক পুলিশ তাকে বেধড়ক মারপিট করে। এতে তমাল গুরুতর আহত হয়। পরে পুলিশ আহত তমালকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। দুপুর দুইটার দিকে বিপুল সংখ্যক পুলিশ কড়া পাহারায় ছয় মাসের দণ্ডপ্রাপ্ত তমালকে হাসপাতাল থেকে কারাগারে পাঠায়।

এদিকে তমালকে নির্যাতনের অভিযোগে পুলিশ সদস্য আল আমিনকে থানা থেকে ক্লোজ করে পুলিশ লাইনসে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ। তিনি জানান, ‘যে পুলিশ এ অন্যায় কাজ করেছে তাকে আমরা ইতোমধ্যে ক্লোজ করেছি। একটি তদন্ত কমিটিও করা হয়েছে। তদন্তে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম