আড়াই হাজার মোমবাতি জ্বেলে শহীদদের স্মরণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ মার্চ ২০১৯, ১৯:৪৬আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১৯:৫৪

আড়াই হাজার মোমবাতি জ্বেলে শহীদদের স্মরণ ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে আড়াই হাজার মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে ১৯৭১ সালের ২৫ মার্চের শহীদদের স্মরণ করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে মোমবাতি জ্বেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক হায়াত-উদ্-দৌলাখান। এসময় মোববাতি হাতে নিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা, সংস্কৃতিকর্মী, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।  আড়াই হাজার মোমবাতি জ্বেলে শহীদদের স্মরণ

অনুষ্ঠান চলাকালে স্বাধীনতা দিবসের কবিতা আবৃত্তি করেন তিতাস আবৃত্তি সংগঠনের শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি, সাংবাদিক ও আবৃত্তি শিল্পী মো. মনির হোসেন। মোমবাতি প্রজ্বালন কার্যক্রমে সহযোগিতা করেন জেলা স্কাউটের সদস্যরা। আড়াই হাজার মোমবাতি জ্বেলে শহীদদের স্মরণ

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ এএসএম শফিকুল্লাহ্, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজিনা সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বরুয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আবু হুরায়রাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম