স্বাধীনতা দিবসে হিলি দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে

হিলি প্রতিনিধি
২৫ মার্চ ২০১৯, ২০:৩৩আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২০:৪১

হিলি স্থলবন্দর মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম চালু থাকবে।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ‘মঙ্গলবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ও সরকারি ছুটি থাকায় ওই দিন বন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। সেই সঙ্গে বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য নামানো, ওঠানো, ডেলিভারি দেওয়াসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার সকাল থেকে বন্দর দিয়ে আমদানি- রফতানিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম শুরু হবে।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি ফিরোজ কবির বাংলা ট্রিবিউনকে জানান, ‘আগামীকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মাঝে পাসপোর্টে যাত্রী পারাপার কার্যক্রম চালু থাকবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম