কুড়িগ্রামে ঝড়ের কবলে পড়ে শিক্ষার্থী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
২৬ মার্চ ২০১৯, ১৪:২৫আপডেট : ২৬ মার্চ ২০১৯, ১৪:৩৪

কুড়িগ্রাম কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় ঝড়ের কবলে পড়ে ছমির উদ্দিন (১২) নামে শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নলেয়া কুরারপাড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত ছমির উদ্দিন উপজেলার সদর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মহর আলীর পুত্র এবং উপজেলার এ ব্লুম কিন্ডারগার্টেন স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী

স্থানীয়রা জানান, নিহত ছমির উদ্দিন মঙ্গলবার সকালে তার কয়েকজন সাথীসহ ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠান দেখে ইসলামপুরে নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে হঠাৎ ঝড় শুরু হলে রাস্তার পাশের একটি গাছের ডাল ভেঙে ছমিরের গায়ের ওপর পড়ে। পরে স্থানীয়রা ছমিরকে আহত অবস্থায় উদ্ধার করে ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভুরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. এএসএম সায়েম জানান, গাছের ডাল ভেঙে পড়ে শিশুটি মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় তার মৃত্যু হয়েছে। বিষয়টি পুলিশকে অবহিত করার পর স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম