দেশকে ঘুষ-দুর্নীতিমুক্ত করার প্রতিজ্ঞা করছি: অর্থমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি
২৬ মার্চ ২০১৯, ১৮:৫৪আপডেট : ২৬ মার্চ ২০১৯, ২০:০২

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত দুর্নীতিতে জিরো টলারেন্স নীতিতে আমাদের সবার বিশ্বাস রাখতে হবে। সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে ও দায়িত্বশীলতার সঙ্গে আমাদের কাজ করতে হবে। তাই ঘুষ-দুর্নীতি এ দুটি অপরাধ থেকে দেশকে মুক্ত করার দৃঢ় প্রতিজ্ঞা করছি।’

মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রশাসন আয়োজিত ‘মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এ আলোচনা সভার পাশাপাশি শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

অর্থমন্ত্রী বলেন, ‘জাতির পিতা আমাদের মুক্তি এনে দিয়েছেন। কিন্তু অর্থনৈতিক মুক্তি এনে দেওয়ার আগেই কুচক্রী মহলের ঘৃণ্য চক্রান্তে তিনি তা করে যেতে পারেননি। আর জাতির পিতার সেই অসমাপ্ত কাজের দায়িত্ব নিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সামগ্রিক অর্থেই এগিয়ে চলেছে। সেই এগিয়ে চলার পথ সুগম করতে আমাদের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেশকে সুন্দর করে সাজাতে হবে। সবার আগে দুর্নীতি রুখতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের নবীজি ঘুষ-দুর্নীতি পছন্দ করতেন না। আমাদের সবার উচিত প্রিয় নবীর পথ অনুসরণ করা। ঘুষ দিলে জাহান্নামে যেতে হবে। দেশ অনেক এগিয়ে যাচ্ছে। কোনও কাজে দুইদিন দেরি হলেও আমরা ঘুষ দেবো না।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার, ভাইস চেয়ারম্যান আব্দুল হাই বাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপালী মণ্ডল ও উপজেলা আওয়ামী লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ দলীয় সব সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনলাইনে নারীদের গালিগালাজ,  ক্ষুব্ধ শ্বেতা তিওয়ারি
অনলাইনে নারীদের গালিগালাজ,  ক্ষুব্ধ শ্বেতা তিওয়ারি
গ্যাস নেই, থেমে যাচ্ছে কারখানা, ঝুঁকিতে লাখো শ্রমিকের চাকরি 
গ্যাস নেই, থেমে যাচ্ছে কারখানা, ঝুঁকিতে লাখো শ্রমিকের চাকরি 
ফিফা সভাপতি ইনফান্তিনোকে সরাতে কত ভোট লাগবে? 
ফিফা সভাপতি ইনফান্তিনোকে সরাতে কত ভোট লাগবে? 
মায়ের কাছ থেকে পাওয়া অণুজীব কি সারাজীবন থাকে?
মায়ের কাছ থেকে পাওয়া অণুজীব কি সারাজীবন থাকে?
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
অবশেষে সেনাপ্রধানের হস্তক্ষেপে অচলাবস্থার অবসান
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
বিএনপির বাইরেও  ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল
বিএনপির বাইরেও ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল