ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ ভ্যানের চাপায় নিহত ১, সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৭ মার্চ ২০১৯, ০৩:১৯আপডেট : ২৭ মার্চ ২০১৯, ০৪:০৫

ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ভ্যানের চাপায় সায়েদুল হক (৪৫)  নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি কাজী মুহাম্মদ শফিকুল ইসলাম কলেজের বাবুর্চি ছিলেন।

মঙ্গলবার (২৬ মার্চ ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক চালক পিকআপ ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত ১ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন কলেজের শিক্ষার্থীরা।
খবর পেয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহার নিগার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আমিন ঘটনাস্থলে যান। শিক্ষার্থীদের দাবির মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাসড়কে স্পিডব্রেকার নির্মাণের আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহার নিগার জানান, কলেজের সামনে স্পিডব্রেকার নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছে। নিহতের পরিবারকে দাফনের জন্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা দেওয়া হয়েছে।

/জেজে/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম