লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৭ মার্চ ২০১৯, ১৩:১৬আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৩:২৬

লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আদনান হোসেন নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বুধবার (২৭ মার্চ) সকালে সদর উপজেলার খিলবাইছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

নিহত আদনান লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থী ও উপজেলার মির্জাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে মোটরসাইকেলে চড়ে লক্ষ্মীপুর থেকে খিলবাইছা এলাকায় যাচ্ছিলেন আদনান ও তার বন্ধু রিংকু। ঘটনাস্থলে পৌঁছালে একটি সিএনজি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী আদনান, রিংকু এবং দুই সিএনজি যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আদনান হোসেনকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর থানার ওসি লোকমান হোসেন জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম