ফেনীতে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ আটক

ফেনী প্রতিনিধি
২৭ মার্চ ২০১৯, ১৬:৩৮আপডেট : ২৭ মার্চ ২০১৯, ১৬:৩৮

আটক এক আলিম ছাত্রীকে প্রশ্ন দেওয়ার প্রলোভন দেখিয়ে যৌন হয়রানির অভিযোগে আটক হয়েছেন ফেনীর সোনাগাজী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজউদদৌলা।

বুধবার (২৭ মার্চ) দুপুরে মাদ্রাসার অফিস কক্ষ থেকে তাকে আটক করা হয়।

সোনাগাজি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ১ এপ্রিল থেকে ওই ছাত্রীর আলিম পরীক্ষা শুরু। তিনি ছাত্রীকে অগ্রিম প্রশ্ন দেওয়ার প্রলোভনে অফিস কক্ষে ডেকে নেন। পরে অধ্যক্ষের কক্ষে ছাত্রীটি যৌন হয়রানির শিকার হয়ে বাড়িতে গিয়ে মা-বাবাকে জানান। তারা আশপাশের লোকজন ও পৌরসভার কাউন্সিলরসহ মাদ্রাসায় আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে অধ্যক্ষকে আটক করা হয়।

অভিযোগের সত্যতা জানতে উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম