নওগাঁয় ভূমিহীনদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা

নওগাঁ প্রতিনিধি
২৮ মার্চ ২০১৯, ১০:২৯আপডেট : ২৮ মার্চ ২০১৯, ১০:৩৭

ধামইরহাটে ভূমিহীনদের পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তারা নওগাঁর ধামইরহাটে ভূমিহীনদের বাড়িঘর আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করেছে। ইতোমধ্যে নওগাঁ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান ও পুলিশ সুপার মো. ইকবাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধামইরহাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৩৬ পরিবারের মাঝে ৫ হাজার করে টাকা এবং প্রত্যেক পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুব আলম বলেন, ’১২ জনকে এজাহার নামীয় এবং ২৫-৩০জনকে অজ্ঞাত আসামি করে দুলালী পাহান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই জনকে আটক করে। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।’

গত রবিবার রাত ১টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি মুখোশ পরিহিত দল নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর কাগজকুটা গ্রামের ভূমিহীন ও আদিবাসীদের ঘরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে। এতে ঘরগুলো আগুনে পুড়ে যায়। সন্ত্রাসীরা ধারালো বড়, হাসুয়া, কুড়াল, তীর ধনুক, লাঠি দিয়ে লোকজনকে কোপাতে থাকে এবং পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে ভূমিহীন শান্তি পাহানের হাত ভেঙে যায় এবং তার ৫ বছরের ছেলে আকাশ মারাত্মক আহত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের ধান, চাউল, কাপড় চোপড়, হাঁস-মুরগী, ছাগল, নগদ টাকা ও মোবাইল ফোন পুড়ে যায় এবং অনেক মূল্যবান জিনিসপত্র লুটপাট হয়।

বর্তমানে ঘরবাড়ী হারানো মানুষ গুলো পুকুরের পার্শে ওই এলাকার জাহাঙ্গীর আলমের নির্মাণাধীন মুরগী শেডে আশ্রয় নিয়েছে।

ঘটনার সুষ্টু বিচারের দাবিতে গত সোমবার ক্ষতিগ্রস্ত মনা পাহানের স্ত্রী দুলালী পাহান বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ বস্তাবর গ্রামের আকতার হোসেনের ছেলে মোশারফ হোসেন এবং চককালু গ্রামের মোতারফ হোসেনের ছেলে মহব্বত হোসেনকে আটক করে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম