ব্রাহ্মণপাড়া থানার ওসিকে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি

কুমিল্লা প্রতিনিধি
২৯ মার্চ ২০১৯, ০৯:২৫আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০৯:৫৫

কুমিল্লা কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান কবিরকে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল ৫টা থেকে ২ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত নির্বাচনি দায়িত্ব থেকে ওসি শাহাজাহানকে অব্যাহতি দেয় ইসি। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন।

এর আগে গত ২৬ মার্চ ব্রাহ্মণপাড়া থানার পার্শ্ববর্তী উপজেলা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাসকে প্রত্যাহার করে নেয় নির্বাচন কমিশন।

কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘পক্ষপাতিত্বের অভিযোগে নির্বাচন কমিশন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান কবিরকে পাঁচ দিন দায়িত্ব থেকে অব্যাহতি দিতে বলেছেন। একইসঙ্গে ওই থানার তদন্ত পরিদর্শককে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব পালনের জন্য বলা হয়েছে। এছাড়া একজন সহকারী বা অতিরিক্ত পুলিশ সুপারকে ব্রাহ্মণথানার থানার নির্বাচনি কার্যক্রম তদারকি করতে বলা হয়েছে।’

উল্লেখ্য, আগামী ৩১ মার্চ কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলাসহ জেলার ১৩ উপজেলায় পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে এক লরি চাপা দিলো কয়েকটি গাড়িকে, নিহত ২
রাজধানীতে এক লরি চাপা দিলো কয়েকটি গাড়িকে, নিহত ২
সৌদিতে নিহত ৭ প্রবাসীকে ফিরিয়ে আনতে ও ক্ষতিপূরণ দিতে মন্ত্রীর নির্দেশ
সৌদিতে নিহত ৭ প্রবাসীকে ফিরিয়ে আনতে ও ক্ষতিপূরণ দিতে মন্ত্রীর নির্দেশ
যুবদল নেতাকে গুলি করার অভিযোগ জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে
যুবদল নেতাকে গুলি করার অভিযোগ জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে
মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপির সঙ্গে মারামারি, জামায়াতের ৩ নেতা কারাগারে
মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপির সঙ্গে মারামারি, জামায়াতের ৩ নেতা কারাগারে
সর্বাধিক পঠিত
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার