আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার

বালা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০২৬, ১৯:২২আপডেট : ০৯ আগস্ট ২০২৬, ২০:১২

রাজধানীর আগারগাঁওয়ে ভাতের হোটেল দিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া মিজানকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৯ আগস্ট) দুপুরে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা তার হোটেলে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তিনি কাজে বাধা দেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাস্থলে থাকা ম্যাজিস্ট্রেট নির্দেশ দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।

কাফরুল থানার সার্ভিস ডেলিভারি অফিসার (এসডিও) এএসআই নাজমা আখতার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

তিনি জানান, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। পরে তাকে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়েছে। তবে এখনও তাকে থানায় হস্তান্তর করা হয়নি।

নাজমা আখতার বলেন, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে তার বিষয়ে কী সিদ্ধান্ত হয়েছে, তা এখনও জানা যায়নি।

/আইএ/এম/এমওএফ/
সম্পর্কিত
কামরাঙ্গীরচরে মানুষের খণ্ডিত হাত উদ্ধার
একেবারে উত্তরবঙ্গে বদলি করে দেন, ২ ঘণ্টা পর স্বাস্থ্যমন্ত্রী বললেন ‘ক্ষমা করেছি’
সালমান শাহ হত্যা মামলা: কারাগারে ডন, ছিলেন না আইনজীবী
সর্বশেষ খবর
নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি
নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের লড়াই, তবে ফল অনেকটাই জানা
৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটের লড়াই, তবে ফল অনেকটাই জানা
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত
কামরাঙ্গীরচরে মানুষের খণ্ডিত হাত উদ্ধার
কামরাঙ্গীরচরে মানুষের খণ্ডিত হাত উদ্ধার
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার