সড়ক দুর্ঘটনায় সঙ্গীতশিল্পী খুরশীদ আলম আহত

বগুড়া প্রতিনিধি
৩০ মার্চ ২০১৯, ১১:৫৩আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৩:১১

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত সঙ্গীতশিল্পী খুরশীদ আলম সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত কণ্ঠশিল্পী খুরশীদ আলম আহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) দিবাগত রাতে বগুড়া শহরের চারমাথা ঝোঁপগাড়ি এলাকায় তাকে বহনকারী প্রাইভেটকারে অজ্ঞাত একটি ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার মাথায় সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

শিল্পীর ছোট ভাই মুরশীদ আলম জানান, কণ্ঠশিল্পী খুরশীদ আলম শুক্রবার শহরতলির গোকুলে হোটেল মম ইন’এ জয়পুরহাট কল্যাণ ট্রাস্টের এক সম্মাননা অনুষ্ঠানে যোগ দিতে আসেন। তার সঙ্গে খোকন ও স্বাধীন নামে স্থানীয় দুই ব্যক্তি ছিলেন। রাত ২টার দিকে শহর থেকে খোকন গাড়ি চালিয়ে খুরশীদ আলম ও স্বাধীনকে নিয়ে চারমাথা এলাকায় সেঞ্চুরি মোটেলে যান। রাত ৩টার দিকে হোটেল মম ইন’র দিকে যাওয়ার সময় ঝোঁপগাড়ি এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে পৌঁছালে ঢাকাগামী অজ্ঞাত একটি ট্রাক গাড়িটিকে  ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে গিয়ে খুরশীদ আলম ও অপর দু’জন আহত হন। এদের মধ্যে খুরশীদ আলমকে বগুড়া শজিমেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা দেওয়ার পর এখন তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

নিউরো সার্জারি বিভাগের প্রধান সুশান্ত কুমার সাংবাদিকদের বলেছেন, খুরশীদ আলমের মাথায় রক্তক্ষরণ হয়নি।আঘাতে কয়েকটি দাঁত ভেঙে গেছে।

বগুড়া শজিমেক হাসপাতালের অধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল জানান, ‘শিল্পী খুরশীদ আলমের অবস্থা আশঙ্কামুক্ত। তিনি ভালো আছেন। ’

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রসুল জানান, ‘প্রথমে তার সিটিস্ক্যান করা হবে। এরপর পরিস্থিতি অনুসারে তাকে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হবে। এছাড়া তার চিকিৎসায় সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।’

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি জব্দ করে পুলিশ লাইন্সে রাখা হয়েছে। ট্রাকটির সন্ধান এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় এখনও কোনও মামলা হয়নি।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম