মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিন থেকে রোহিঙ্গাসহ আটক ৩২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
৩০ মার্চ ২০১৯, ১২:৩১আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৪:৩৯

মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিন থেকে রোহিঙ্গাসহ আটক ৩২

সমুদ্রেপথে মালয়েশিয়া যাওয়ার সময় সেন্টমার্টিন উপকূল থেকে অন্তত ২২ জন রোহিঙ্গাসহ ৩২ ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (৩০ মার্চ) ভোরে ছেড়াদ্বীপসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে  তাদের আটক করা হয়। এসময় একটি ট্রলারও জব্দ করা হয়েছে।

সেন্টমার্টিন স্টেশন ইনচার্জ লে. কমান্ডার শেখ মাহমুদ হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আটক রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে অস্থায়ীভাবে বাস করছিল। এছাড়াও আটক স্থানীয়দের মধ্যে তিন জন দালাল রয়েছে। তারা হলো- মোহাম্মদ কবির, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ হোসেন। তারা সবাই সেন্টমার্টিনের বাসিন্দা।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশন ইনচার্জ লে. কমান্ডার শেখ মাহমুদ হাসান বলেন, ‘সমুদ্রপথে রোহিঙ্গাদের মালয়েশিয়া পাচার করা হচ্ছিল। এসময় মোট ৩২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২২ জন রোহিঙ্গা রয়েছে। এছাড়া তিন দালালকে আটক করা হয়েছে। এবিষয়ে আইনি প্রক্রিয়া চলেছে।’ এই অভিযানে স্থানীয় পুলিশও সহযোগিতা করেছেন বলেও জানিয়েছেন তিনি। 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম