শীতলক্ষ্যায় সিমেন্টবাহী ট্রলার ডুবি, নিখোঁজ ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০১৯, ১৬:৪৫আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৬:৫১

উদ্ধারকর্মীদের তৎপরতা নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় সিমেন্টবাহী ট্রলার ডুবে একজন নিখোঁজ রয়েছেন। শনিবার (৩০ মার্চ) সকাল ৬টায় শীতলক্ষ্যা নদীর পাঁচ নম্বর ঘাটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শ্রমিকের নাম জুয়েল (২৪)।

নারায়ণগঞ্জ নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হেকিম আজাদ বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার ভোরে বন্দরের শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষে অবস্থিত আকিজ সিমেন্ট ফ্যাক্টরি থেকে বিসমিল্লাহ পরিবহন নামে একটি ট্রলার ১৭শ’ বস্তা সিমেন্ট নিয়ে চাঁদপুরের মতলবের উদ্দেশে রওনা দেয়। ট্রলারটি শীতলক্ষ্যা নদীর মাঝ বরাবর এলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা দুই শ্রমিক সাঁতরে তীর উঠতে পারলেও পানিতে তলিয়ে যান জুয়েল।

নিখোঁজ জুয়েলের বড় ভাই মোতালেব হোসেন জানান, সকাল ১০টায় অন্য শ্রমিকরা ফোন করে খবর দেন ট্রলার ডুবে জুয়েল নিখোঁজ রয়েছে। তিনি জুয়েলকে উদ্ধারের আকুতি জানিয়ে বলেন, ‘সরকার ও পুলিশ প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি, নিখোঁজ জুয়েলকে উদ্ধার করুন।’

নৌপুলিশের ওসি আরও জানান, মালবাহী কার্গো জাহাজের ধাক্কায় সিমেন্টবাহী ট্রলারটি ডুবে যাওয়ার খবর পাওয়ার পরপরই বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদের সঙ্গে নিয়ে নৌপুলিশ তল্লাশি শুরু করে। ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করা হয়েছে। তবে নিখোঁজ জুয়েলের সন্ধান মেলেনি। তিনি নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার বৈদ্যারগাঁও গ্রামে চান মিয়ার ছেলে। তিন ভাইয়ের মধ্যে জুয়েল সবার ছোট।

বিকাল ৩টা পর্যন্ত জুয়েলের সন্ধান মেলেনি। নৌপুলিশ, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা তল্লাশি চালাচ্ছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম