খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝিনাইদহে গণ অনশন

ঝিনাইদহ প্রতিনিধি
৩০ মার্চ ২০১৯, ১৮:১৫আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২০:১৪

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঝিনাইদহে দলীয় নেতা-কর্মীদের গণ অনশন

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গণ অনশন কর্মসূচি পালন করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। শনিবার (৩০ মার্চ) সকাল থেকে ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে দলটির শত শত নেতাকর্মী গণ-অনশন কর্মসূচিতে অংশ নেন।

গণ-অনশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মসিউর রহমান। তিনি বলেন, সরকার  খালেদা জিয়াকে বন্দি রেখে কার্যত গোটা বাংলাদেশকেই বন্দি করেছে। তিনি বলেন, বাকশাল কায়েম করে হাসিনা সরকারের শেষ রক্ষা হবে না। দেশের গণতন্ত্র ধ্বংস করে ফেলেছে। মানুষ এখন আর ভোট কেন্দ্রে যাচ্ছে না।

এসময় বক্তব্য রাখেন, অ্যাডভাকেট এম.এ. মজিদ, জাহিদুজ্জামান মনা, আক্তারুজ্জামান, আব্দুল মজিদ বিশ্বাস, মুন্সি কামাল আজাদ পান্নু, আব্দুল আলিম, আনোয়ারুল ইসলাম বাদশা, সাদেজুর রহমান পপপু, আবুবক্কর সিদ্দিক, আহসান হাবিব রনক, আশরাফুল ইসলাম পিন্টুসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আগত বিএনপি’র নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট এস.এম. মশিয়ুর রহমান।

কর্মসূচি শেষে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

/টিএন/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম