পাবনায় বজ্রাঘাতে নারী ও শিশু নিহত, আহত ৪

পাবনা প্রতিনিধি
৩০ মার্চ ২০১৯, ১৯:২৬আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৯:২৯

পাবনায় বজ্রাঘাতে নারী ও শিশু নিহত, আহত ৪ পাবনার চাটমোহরে শনিবার (৩০ মার্চ) বিকেলে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে নারী ও শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন চারজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার বিলচলন ইউনিয়নের দোদারিয়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী রিনা খাতুন (২৮) ও বোঁথড় মধ্যপাড়া গ্রামের জাকির হোসেনের ছেলে বোঁথড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র শান্ত হোসেন (১২)। বজ্রপাতের সময় শান্ত মাঠ থেকে রসুন নিয়ে এবং রীনা ছাগল নিয়ে বাড়ি ফেরছিলেন।
আহতরা হলেন, উপজেলার নটাবাড়িয়া গ্রামের মোজাহার প্রামানিকের স্ত্রী শাহনাজ খাতুন (৩৫), বোঁথড় গ্রামের আলমাছ আলীর স্ত্রী রেহেনা খাতুন (৪০), মৃত কফিল প্রামাণিকের ছেলে কাবিল প্রামাণিক (৫০) ও বোঁথড় মধ্যপাড়া গ্রামের আলম হোসেনের ছেলে ৫ম শ্রেণির ছাত্র মুসা হোসেন (১৩)।
চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান, বজ্রাঘাতে আহত হলে তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। এ সময় কর্তব্যরত চিকিৎসক শান্ত ও রীনা খাতুনকে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম