বঙ্গবন্ধুর সমাধিতে জবি উপাচার্যের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০১৯, ২১:৫৬আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২২:০০

বঙ্গবন্ধুর সমাধিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ শিক্ষকদের শ্রদ্ধা নিবেদন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মীজানুর রহমান ও বিশ্ববিদ্যালয়টির শিক্ষক নেতারা।

আজ শনিবার (৩০ মার্চ) বেলা পৌনে ৪ টায় ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান।

এরপর ভিসি ও শিক্ষকরা ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন।

এ সময় বিশ্বাবিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক সেলিম ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রানী সরকার, সাধারণ সম্পাদক প্রফেসর ড. নুর মুহাম্মদ, প্রগতি শিক্ষক দলের (নীল দল) সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া, সাধারন সম্পাদক সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামালসহ ১৫০ জন শিক্ষক ও গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লেকু উপস্থিত ছিলেন।

পরে ভিসি অধ্যাপক ড. মীজানুর রহমান বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বইতে মন্তব্য লেখেন ও স্বাক্ষর করেন।

/টিএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম