তিতাস থানার ওসিকে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি

কুমিল্লা প্রতিনিধি
৩০ মার্চ ২০১৯, ২২:৫১আপডেট : ৩০ মার্চ ২০১৯, ২৩:০৭
image

সৈয়দ আহসানুল ইসলাম কুমিল্লার তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আহসানুল ইসলামকে নির্বাচনি দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন। উপজেলা নির্বাচনে পক্ষপাতমূলক আচরণের দায়ে তাকে এ অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। শনিবার (৩০ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয় থেকে এই আদেশ দেওয়া হয়েছে।

বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন। তিনি জানান, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে অনুষ্ঠিত হবে কুমিল্লার তিতাস উপজেলার নির্বাচন। এ নির্বাচনের দায়িত্ব থেকে ওসি সৈয়দ আহসানুল ইসলামকে অব্যাহতি দিয়েছে নির্বাচন কমিশন।

এ প্রসঙ্গে মো. শাখাওয়াত হোসেন আরও জানান, শনিবার (৩০ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব নুর নাহার ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, পঞ্চম উপজেলা নির্বাচনে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তদন্ত সাপেক্ষে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে  তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনসংক্রান্ত সব দায়িত্ব থেকে ৩০ মার্চ বিকাল ৫টা থেকে ২ এপ্রিল বেলা ২টা পর্যন্ত তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার জায়গায় ওই থানার তদন্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া দায়িত্ব পালন করবেন। এছাড়া একজন সহকারী পুলিশ সুপার/অতিরিক্ত পুলিশ সুপারকে তদারকির দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক