পটুয়াখালীতে ৭ উপজেলার ৬টিতে নৌকা বিজয়ী, ১টি আ.লীগ বিদ্রোহী

পটুয়াখালী প্রতিনিধি
৩১ মার্চ ২০১৯, ২৩:৫৩আপডেট : ৩১ মার্চ ২০১৯, ২৩:৫৫

পটুয়াখালী

পটুয়াখালীতে উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ৭ টি উপজেলার মধ্যে ৬টিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও অপরটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

পটুয়াখালী সদর উপজেলায় নৌকা প্রতীকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোলাম সরোয়ার নৌকা প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৮৬ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ ( কালাম মৃধা) কাপ পিরিচ প্রতীকে  পেয়েছেন ২৮ হাজার ৫১৭ ভোট।

দুমকি উপজেলায় নৌকা প্রতীকে অ্যাডভোকেট হারুন-অর-রশিদ-হাওলাদার ১১ হাজার ৫০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মো. শাহজাহান সিকদার পেয়েছেন ১০ হাজার ৮২৪ ভোট।

মির্জাগঞ্জ উপজেলায় কাপ পিরিচ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রাথী খান মো. আবুবকর সিদ্দিকী ২৫ হাজার ৯৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ছিলেন। তার নিকটতম প্রার্থী নৌকা প্রতীকের গাজী আতাহার উদ্দিন আহম্মেদ পেয়েছেন ১১ হাজার ৯৪৭ ভোট।

বাউফল উপজেলায় নৌকা প্রতীকে আবদুল মোতালেব হাওলাদার ৫৪ হাজার ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. মজিবুর রহমান পেয়েছেন ৩৫ হাজার ৯৬২ ভোট।

কলাপাড়া উপজেলায় নৌকা প্রতীক নিয়ে এস এম রাকিবুল আহসান ৩৩ হাজার ৩৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম  স্বতন্ত্র প্রার্থী সৈয়দ আকতারুজ্জামান কোক্কা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৯৬২ভোট।

গলাচিপা উপজেলায় নৌকা প্রতীকে মো. শাহিন শাহ ৪৬ হাজার ৩৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম সামসুজ্জামান লিকন  আনারস প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৪০ ভোট।

দশমিনা উপজেলায় নৌকা প্রতীকে আবদুল আজিজ মিয়া ১১ হাজার ৮৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম  স্বতন্ত্র প্রার্থী ইকবাল হাওলাদার টেলিফোন প্রতীকে  পেয়েছেন ৯ হাজার ২৮২ ভোট।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক