টাঙ্গাইলে ১২ উপজেলায় আ.লীগ ৮, বিদ্রোহী ও অন্যান্য ৪

টাঙ্গাইল প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৯, ০২:১০আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ০২:১৭

 

টাঙ্গাইল পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের ১২টি উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৮টি, আওয়ামী লীগের বিদ্রোহী ৩টি এবং একটিতে বিএনপির বহিস্কৃত নেতা জয়লাভ করেছেন। এর মধ্যে তিনটি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। রবিবার (৩১মার্চ) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে।

টাঙ্গাইল সদর উপজেলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহজাহান আনছারী (নৌকা) ৫৯ হাজার ৯৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহর বিএনপির সদ্য পদত্যাগকারী সম্পাদক আজগর আলী (ঘোড়া) ৩৭ হাজার ৭৯৫ ভোট পেয়েছেন।

ভূঞাপুর উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী আব্দুল হালিম (নৌকা) ২০ হাজার ৬৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আমিরুল ইসলাম তালুকদার বিদ্যুৎ (মোটরসাইকেল) ১৫ হাজার ৯১৪ ভোট পেয়েছেন।

নাগরপুর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিস্কৃত আব্দুছ ছামাদ দুলাল (ঘোড়া) ৩৫ হাজার ৮৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী কুদরত আলী (নৌকা) ২৮ হাজার ৩৭২ ভোট পেয়েছেন।

ঘাটাইলে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু (নৌকা) ৬৪ হাজার ১০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মুহাম্মদ আরিফ হোসেন (আনারস) ২৯ হাজার ৮৮৭ ভোট পেয়েছেন।

দেলদুয়ার উপজেলায় জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাহমুদুল হাসান মারুফ (আনারস) ২৬ হাজার ৯৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ফজলুল হক (নৌকা) ১৫ হাজার ৮৫৭ ভোট পেয়েছেন।

মির্জাপুর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু (নৌকা) ৬৭ হাজার ১০২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা বিএনপির সদস্য ফিরোজ হায়দার খান (মোটরসাইকেল) ৩৫ হাজার ১০০ ভোট পেয়েছেন।

সখীপুর উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী জুলফিকার হায়দার কামাল লেবু (নৌকা) ৫০০৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অধ্যক্ষ আবু সাঈদ (আনারস) ৩৬৪৩৬ ভোট পেয়েছেন।

কালিহাতী উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম (আনারস) ৬৮ হাজার ৯৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বর্তমান উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু (নৌকা) ২৬ হাজার ৬১৭ ভোট পেয়েছেন।

বাসাইল উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি  উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম (আনারস) ৩৫ হাজার ৩৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস (নৌকা) ১৩৮৭৬ ভোট পেয়েছেন।

এছাড়াও ধনবাড়ী উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হারুনার রশিদ হীরা (নৌকা), মধপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছরোয়ার আলম খান আবু (নৌকা), গোপালপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম