নওগাঁয় আবারও নীলগাই উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৯, ১৫:১৬আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২২:৫৯

নওগাঁয় উদ্ধার করা নীলগাই নওগাঁর পত্নীতলার সীমান্ত এলাকা থেকে একটি নীলগাই (পুরুষ) উদ্ধার করেছে এলাকাবাসী। সোমবার (১ এপ্রিল) সকাল ৮ টার দিকে উপজেলার নির্মল ইউনিয়নের হাট-শাওলি কালুপাড়া গ্রামের একটি আম বাগান থেকে নীলগাইটি উদ্ধার করা হয়। বর্তমানে সেটি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হেফাজতে আছে।

প্রত্যক্ষদশী সুমন বলেন, ‘সকালে কয়েকজন লোক দড়ি দিয়ে একটি নীলগাই বেঁধে নিয়ে আসে। পরে চেয়ারম্যানকে ফোন দিলে চেয়ারম্যান নীলগাইটি পরিষদে নিয়ে যান।’

পত্নীতলা উপজেলার নির্মল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘সীমান্তবর্তী এলাকায় একটি আমবাগানে নীলগাইটি ঘুরছিল। স্থানীয় কিছু যুবক এ প্রাণীটিকে আটক করে আমাকে সংবাদ দেয়। এরপর সকাল ৯টার দিকে ঘটনাস্থলে যাই। পাশে পত্নীতলা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১৪) সদস্যরা সংবাদ পেয়ে নীলগাইটি নেওয়ার জন্য আসে। কিন্তু আমি তাদের বললাম, যেহেতু আমার এলাকার মধ্যে গাইটি উদ্ধার করা হয়েছে পরিষদে নেওয়ার পর সুরাহা করা হবে। এরপর যেখান খুশি নিয়ে গেলে তাতে আমার কোনও সমস্যা নাই। এসময় তারা গাড়ির চাবি খুলে নেয়।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী বন কর্মকতা আমাকে ফোন দিয়ে বলেন, নীলগাইটি আমার হেফাজতে রাখার জন্য। তারা এসে এটিকে নিয়ে যাবেন বলেও জানান।’

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি জেলার মান্দা উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের জোত বাজার এলাকা থেকে একটি নীলগাই উদ্ধার করে এলাকাবাসী। পরে বন বিভাগের মাধ্যমে নীলগাইটি রাজশাহী বন্যপ্রাণী ও পরিচর্যা কেন্দ্রে পাঠানো হয়। বর্তমানে সেটি দিনাজপুর রামসাগরে জাতীয় উদ্যানে রয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম