ভবনগুলো চিহ্নিত করে ঝুঁকিমুক্ত করা হবে, এতে রাজনীতি থাকবে না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৯, ১৭:২২আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১৭:৩০

কুষ্টিয়ায় মাহবুব উল আলম হানিফ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘ঢাকায় আগুনের ঘটনাগুলো শুধুই দুর্ঘটনা নাকি পরিকল্পিত, তা খতিয়ে দেখা হচ্ছে। কোনও ষড়যন্ত্র আছে কি না তা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না।’ তিনি আরও বলেন, ‘ঢাকাকে নিরাপদ বাসযোগ্য করা হবে। এজন্য ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে তা ঝুঁকিমুক্ত করার পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মধ্যে কোনও রাজনীতি থাকবে না।’

সোমবার (১ এপ্রিল) কুষ্টিয়া পৌরসভার দেড়শ’ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ১২দিন ব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সম্প্রতি এফআর টাওয়ারের অগ্নিকাণ্ড সম্পর্কে হানিফ বলেন, ‘ভবনটি নিয়ম মেনে তৈরি করা হয়নি। তাই এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অথচ এই ন্যাক্কারজনক অপরাধের সঙ্গে জড়িতদের পক্ষ নিয়ে মির্জা ফখরুলরা যে বক্তব্য দিচ্ছেন তা আইনের শাসনের পরিপন্থী।’ কুষ্টিয়া পৌরসভার দেড়শ বছর পূর্তি উপলক্ষে আনন্দ র‍্যালি

‘সরকার ঐক্যফ্রন্টকে ভাঙার চেষ্টা করছে’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় হানিফ বলেন, ‘আওয়ামী লীগ কখনও রাজনৈতিক দল ভাঙাগড়ার খেলায় বিশ্বাসী না। এ অভ্যাস বিএনপির আছে।বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই এদেশে রাজনীতির এই নোংরা খেলা শুরু করেছিলেন। তিনি ক্ষমতা দখল করেই সব দলকে ভেঙে নিজের দল তৈরি করেছিলেন। ঐক্যফ্রন্টের মতো জনবিচ্ছিন্ন একটি দলকে নিয়ে আমাদের কোনও ভাবনা নেই।’

এর আগে কুষ্টিয়া পৌরসভার দেড়শ’ বছর পূর্তিতে শহরে একটি আনন্দর‍্যালি বের হয়। পরে কুষ্টিয়া পৌর সভার মেয়র আনোয়ার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাহবুব উল আলম হানিফ। এ সময় কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন, পুলিশ সুপার (এসপি) এসএম তানভীর আরাফাত, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলামসহ আওয়ামী লীগের নেতাকর্মী ও পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এবং সুধিজনরা উপস্থিত ছিলেন।

 

 

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম