খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের কাভার্ডভ্যান পোড়ানোর মামলার শুনানি পেছালো

কুমিল্লা প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৯, ২১:৪৮আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২২:২৮

খালেদা জিয়া (ফাইল ছবি) কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলার অন্যতম আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ চার্জশিটভুক্ত ২৬ আসামি আদালতে হাজির না হওয়ায় মাল ক্রোকের আদেশ জারির নির্ধারিত দিন ধার্য ছিল সোমবার (১ এপ্রিল)। এই মামলার শুনানিকালে খালেদা জিয়ার আইনজীবীরা সময়ের আবেদন করলে আদালত পরবর্তী শুনানির দিন আগামী ১৫ মে ধার্য করেন। কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আলী আকবর এ আদেশ দেন।

বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবু জাফর।  তিনি বলেন, ‘খালেদা জিয়া এ মামলায় হাইকোর্টের দেওয়া জামিনে আছেন।’

উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারি সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পাশে হায়দারপুল এলাকায় একটি কাভার্ডভ্যানে আগুন লাগিয়ে ক্ষতিসাধন করার অভিযোগে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নূরুজ্জামান হাওলাদার খালেদা জিয়াকে হুকুমের আসামি করে ৩২ জনের বিরুদ্ধে একটি নাশকতা মামলা দায়ের করেন। পরবর্তী সময়ে এজাহার এবং এজাহার বহির্ভূত আরও কয়েকজনের মধ্যে মোট ২৬ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করা হয়। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম