নীলফামারীর সৈয়দপুরে ঝড়েছে ১৫ মিনিটের শিলাবৃষ্টিতে আম ও লিচুর মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে এ শিলাবৃষ্টি হয়। তবে এতে উপকার হয়েছে বোরো আবাদের।
এলাকাবাসী জানায়, বেলা ৩টার দিকে হঠাৎ কালো মেঘ ভেসে আসে আকাশে। এ সময় হালকা বাতাসের সঙ্গে শিলাবৃষ্টিসহ আকাশ কালো হয়ে ঝড় বয়ে যায়। শিলাবৃষ্টিতে আম ও লিচুর মুকুল ঝরে পড়ে।
সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা মণ্ডল বলেন, ‘উপজেলায় এবার বোরো আবাদ হয়েছে সাত হাজার ৫৬৫ হেক্টর জমিতে। এই শিলাবৃষ্টি উপকারে এসেছে সেচনির্ভর বোরো আবাদের। ক্ষতি হওয়ার মতো উল্লেখযোগ্য ফসল মাঠে নেই। তবে আমের মুকুলের ক্ষতি হয়েছে।’








