হবিগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধা নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৯, ০৬:৫০আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ০৬:৫২

হবিগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বৃদ্ধা নিহত নবীগঞ্জে এক প্রবাসীর বাড়িতে ঢুকে নীলু সূত্রধর (৬০) নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় নিহতের মেয়ে শিল্পী সূত্রধর (৩০) আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নীলু সূত্রধরের স্বামী মারা যান ৭ থেকে ৮ বছর আগে। তার একমাত্র ছেলে জীবন সূত্রধর ১৫-১৬ বছর ধরে কুয়েত প্রবাসী। একমাত্র পুত্রবধূ হ্যাপি সূত্রধরকে নিয়েই শাশুড়ি বাড়িতে থাকেন। সম্প্রতি হ্যাপি তার বাবার বাড়ি নবীগঞ্জের ভুবরবাগ গ্রামে বেড়াতে যান। মা বাড়িতে একা থাকার কারণে তার ছোট মেয়ে স্বামীর বাড়ি থেকে মায়ের কাছে আসেন। মঙ্গলবার রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত নীলু সূত্রধরের ঘরে ঢুকে মা-মেয়ে দুজনকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই নীলু সূত্রধর নিহত হন। আহত ও নিহতের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহমেদ জানান, দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নীলু সূত্রধর নিহত হয়েছেন। আহত অবস্থায় তার মেয়ে শিল্পী সূত্রধরকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য খুঁজে বের করতে পুলিশ চেষ্টা করছে।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান