আমাদের নৌ যোগাযোগ বাড়ছে: নৌপ্রতিমন্ত্রী

কেরানীগঞ্জ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৯, ১৪:২৫আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৪:৩৩

কেরানীগঞ্জে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নৌপথে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে আমাদের নৌপথের যোগাযোগ বাড়ছে। ইতোমধ্যেই ঢাকা থেকে একটি যাত্রীবাহী জাহাজ ভারতের কলকাতা গিয়ে পৌঁছেছে। আবার কলকাতা থেকেও একটি জাহাজ আমাদের দেশে আসছে।’ আজ বুধবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় সদরঘাট টার্মিনালে ঢাকা-বরিশাল রুটে এমভি মানামী লঞ্চের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘একসময় বুড়িগঙ্গার পানি ছিল ডালিমের রসের মতো টলটলে। এই নদীর পানি দিয়েই মানুষ এক সময় ভাত রান্না করে খেত। কিন্তু বর্তমানে বুড়িগঙ্গার পানি বিভিন্ন ময়লা-আবর্জনায় দুষিত হয়ে পড়েছে। এই পানি পান করা ও অন্যান্য কাজে ব্যবহার করার অনুপযোগী। আমরা বুড়িগঙ্গার হাড়ানো ঐতিহ্য আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি।’ 

মানামী লঞ্চের সত্ত্বাধিকারী সালাম শিপিং লাইন লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহনগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, নৌপরিবহন সচিব মো. আব্দুস সামাদ নৌপরিবহন অতিরিক্ত সচিব (উন্নয়ন) ভোলা নাথ দে, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল-ইসলাম ও বিআইডব্লিউটিএ’ পরিচালক মুহাম্মদ আবু জাফর হাওলাদার প্রমুখ।এই নতুন লঞ্চটি ঢাকা-বরিশাল রুটে নিয়মিতভাবে চলাচল করবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক