কুষ্টিয়ায় মাদক মামলায় তরুণের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৯, ১৮:০৬আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৮:০৯

জেলা জজ আদালত, কুষ্টিয়া কুষ্টিয়ায় মাদক মামলায় মো. রুবেল হোসেন (৩৮) নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর কারাগারে রাখারও আদেশ দেওয়া হয়েছে। বুধবার (৩ এপ্রিল) দুপুরে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন। এ সময় রুবেল আদালতে ছিলেন।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি অনুপ কুমার নন্দী জানান, ২০১৭ সালে ২৮ অক্টোবর ভেড়ামারা উপজেলার ১২ মাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী সড়ক থেকে একটি বাসে তল্লাশি চালানো হয়। তখন রুবেলের কাছে ৭৫০ গ্রাম হেরোইনের প্যাকেট পাওয়া যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) (খ) ধারায় ভেড়ামারা থানায় মামলা হয়। একই বছর ৩০ নভেম্বর তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত রুবেলকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

রুবেল কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বৃত্তিপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম