পাটকলে ধর্মঘট চলছে, শনিবার বিজেএমসিতে বৈঠক

খুলনা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৯, ১৯:২৪আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৯:৩৪

খুলনায় পাটকল শ্রমিকদের বিক্ষোভ বকেয়া পাওনাসহ ৯ দফা দাবিতে পাটকল শ্রমিকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। বুধবার দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলে। পাশাপাশি সকাল ৮ টা থেকে ১২ টা পর্যন্ত রাজপথ রেলপথ  অবরোধ কর্মসূচি পালিত হয়। এ অবস্থায় আগামী শনিবার বেলা ১১ টায় বিজেএমসিতে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক ডাকা হয়েছে। সে পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিকরা। মঙ্গলবার রাতে ক্রিসেন্ট জুট মিল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে শ্রমিক নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাটকল শ্রমিক লীগের কেন্দ্রীয় সহকারী সম্পাদক মুরাদ হোসেন বলেন, ‘বিজেএমসি থেকে শনিবার সকালে বৈঠকের দাওয়াত দেওয়া হয়েছে। আমরা তারা একসঙ্গে যাওয়ার পরিকল্পনা করেছি। তবে চলমান আন্দোলন অব্যাহত থাকবে। পাটকলগুলোতে ধর্মঘট শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে। আর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত অবরোধ কর্মসূচিও চলবে।’

উল্লেখ্য, পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, বকেয়া মজুরি-বেতন পরিশোধ, জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের রোয়েদাদ ২০১৫ কার্যকর, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ ও গ্র্যাচুইটির অর্থ পরিশোধসহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে গত সোমবার থেকে পাটকল শ্রমিক লীগ, সিবিএ–নন সিবিএ ঐক্য পরিষদ ৭২ ঘণ্টা ধর্মঘট, রাজপথ-রেলপথ অবরোধসহ চার দিনের কর্মসূচি পালন করছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম