উখিয়ার পালংখালীতে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৯, ১৫:৪৪আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১৭:২০

উখিয়ার পালংখালীতে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার কক্সবাজারের উখিয়ার পালংখালী থেকে দেড় লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৫ এপ্রিল) ভোর ৪টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ফাইসাখালী এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য সাড়ে ৪ কোটি টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উখিয়ার পালংখালী ইউনিয়নের ফাইসাখালীর তুমব্রু খাল দিয়ে মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন তথ্যে ভিত্তিতে বিজিবি সদস্যরা অবস্থান নেয়। একপর্যায়ে ভোর আনুমানিক ৪টার দিকে মিয়ানমার থেকে একটি নৌকা বাংলাদেশের দিকে আসতে থাকে এবং টহল দলের কাছে পৌঁছালে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এ সময় চোরাকারবারিরা নৌকা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র টহল দল ওই নৌকায় তল্লাশি করে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

উদ্ধার হওয়া ইয়াবাগুলো কক্সবাজার ৩৪ বিজিবি’র সদর ব্যাটালিয়নে রয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে বিজিবি বাদী হয়ে উখিয়া থানায় একটি মামলা দায়ের করেছে বলেও জানানো হয়েছে।

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম