সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নিহত

বাগেরহাট প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৯, ২১:৫১আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ২১:৫২

সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নিহত বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক কেরামত আলী নিহত হয়েছেন। শুক্রবার (৫ এপ্রিল) সকালে ঢাকা-মাওয়া মহাসড়কের সাধুর বটতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি। চিকিৎসাধীন অবস্থায় বিকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

কেরামত আলীর বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়নের ভট্টোখামার গ্রামে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, কেরামত আলী শুক্রবার সকালে নাতিকে উপহার দেওয়ার জন্য ফকিরহাট বাজার থেকে একটি বাইসাইকেল কিনে নিয়ে আসছিলেন। খুলনা-মাওয়া মহাসড়কের সাধুর বটতলা দিয়ে বৈলতলী এলাকায় যাওয়ার পথে পেছন থেকে একটি মুরগিভর্তি পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন প্রথমে ফকিরহাট ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকালে তিনি মারা যান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম