কুটনীতিকদের সম্মানে নৈশভোজ দিলেন পররাষ্ট্রমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি
০৬ এপ্রিল ২০১৯, ১০:৪৩আপডেট : ০৬ এপ্রিল ২০১৯, ১০:৫৬

মৌলভীবাজারে বিদেশি কূটনীতিকরা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আনন্দ ভ্রমণে আসা বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, দাতা সংস্থার প্রতিনিধি, অন্যান্য বিদেশি মিশনের ৩৫ জন মিশন প্রধান ও সাতটি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের সম্মানে নৈশভোজের  আয়োজন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ একে আবদুল মোমেন। শুক্রবার রাতে (৫ এপ্রিল)   শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ নৈশভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী নিজেই উপস্থিত থেকে আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান। মৌলভীবাজারে বিদেশি কূটনীতিকরা

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের  অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সম্পাদক মিছবাহুর রাহমানসহ প্রশাসনে উচ্চপদস্থ কর্মকর্তারা। মৌলভীবাজারে বিদেশি কূটনীতিকরা

নৈশভোজে কোরিয়া, মালয়েশিয়া, মরক্কো, নেপাল, আফগানিস্তান, ভুটান, ব্রাজিল, কুয়েত, কানাডা, ফান্স, তুরস্ক, যুক্তরাষ্ট্র, ওমান, জাপান, ফিলিপাইন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর ও পাকিস্তানসহ ৩৫টি রাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া উন্নয়ন সহযোগী সংস্থা ইউএনডিপি, সার্ক, বিমসস্টেক, ইউএনএফপিএ, ইউসিকেইএফ বিডি, ইউএনএইচসিআর, ইউএসডিএসএস এর কর্মকর্তারাও যোগ দেন।   মৌলভীবাজারে বিদেশি কূটনীতিকরা

এর আগে পররাষ্ট্রমন্ত্রী বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গে নিয়ে শুক্রবার (৫ এপ্রিল) বিকালে শ্রীমঙ্গলের চা বাগান ঘুরে দেখেন।এসময় তারা চা বাগানের সৌন্দর্য্য দেখে মুগ্ধ হন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ একে আবদুল মোমেনের নেতৃত্বে ঢাকার বিদেশি মিশনের ৩৫ জন মিশন প্রধান ও ৭টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি শুক্রবার শ্রীমঙ্গলে আনন্দ ভ্রমণে যান। ড. মোমেন কূটনীতিকদের জন্য এ আনন্দভ্রমণের আয়োজন করেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম