চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ এপ্রিল ২০১৯, ১০:১৮আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১০:২২

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন খালপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে লোকমান হোসেন জনি (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। 

নিহত লোকমান শ্রীমঙ্গল জেলার নোয়াগাঁও এলাকার শামসুল হকের ছেলে।  সে নগরীর বাদশা মিয়া রোডের পশুশালা এলাকায় থাকতেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, রাত ১টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় লোকমানকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোকমানকে হাসপাতালে নিয়ে আসেন ওই এলাকার বাসিন্দা শামীম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, বাকলিয়া এলাকার এক কিশোরের সঙ্গে গোলপাহাড় এলাকার দুই কিশোরের বিরোধ হয়। ওই বিরোধ মিমাংসা করতে লোকমান সেখানে গিয়েছিলেন। সেখানে প্রতিপক্ষের গুলিতে লোকমান নিহত হন।      

এ বিষয়ে জানতে বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরীর মোবাইল ফোনে একাধিক বার কল করলে তিনি মোবাইল রিসিভ করেননি। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম