মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত মোস্তফার বাড়িতে শোকের মাতম

নোয়াখালী প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৯, ২২:৩৪আপডেট : ০৮ এপ্রিল ২০১৯, ২২:৪৯

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত মোস্তফার বাড়িতে শোকের মাতম মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে একজন নোয়াখালীর গোলাম মোস্তফা। তার বাড়ি চাটখিল উপজেলার নয়াখোলা ইউনিয়নের দক্ষিণ নয়াখোলা গ্রামে চলছে শোকের মাতম। গোলাম মোস্তফা ওই এলাকার নুর মোহাম্মদ মোল্লার ছেলে।

নিহতের ছোট ভাই মো. ওসমান বাংলা ট্রিবিউনকে জানান, সকাল ৮টায় মালয়েশিয়া থেকে মোস্তফার সহকর্মী শরিফ ফোনে দুর্ঘটনা ও নিহত হওয়ার সংবাদ দেন। নয় মাস আগে কৃষিজমি বিক্রি করে ছয় লাখ টাকা খরচ করে মোস্তফা পাড়ি জমান মালয়েশিয়ায়। তিনি কোরআনে হাফেজ ছিলেন। তারা চার ভাইবোন।

কৃষক পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলে গোলাম মোস্তফাকে হারিয়ে গোটা পরিবার শোকের সাগরে ভাসছে। তার বাবা নুর মোহাম্মদ মোল্লা ছেলের লাশ দ্রুত দেশে আনার আকুতি জানান।

মালয়েশিয়া সরকারের সঙ্গে আলোচনা করে ক্ষতিপূরণ আদায়ের জন্য বাংলাদেশ সরকারের কাছে দাবি  জানান এলাকাবাসী।  

মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য নিউ স্ট্রেইট টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় রবিবার রাত ১১টা ১০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গাড়ির চালকসহ ১০ জন নিহত হন। বাসটিতে মোট ৪৩ যাত্রী ছিল। যাত্রীদের সবাই এমএএস কার্গো কমপ্লেক্সের চুক্তিভিত্তিক শ্রমিক। নিলাই থেকে তাদের কর্মস্থল নেগরি সেমবিলানে আসার পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি খাদে পড়ে।

আরও পড়ুন: মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় নিহতদের ৫ জন বাংলাদেশি

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম