ভিসির পদত্যাগ দাবিতে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৯, ১৬:১২আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৬:২২

ভিসির পদত্যাগের দাবিতে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুর হকের পদত্যাগের দাবিতে টানা ১৪ তম দিনের মতো বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গ্রাউন্ড ফ্লোরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এছাড়া মহাসড়কে আগুন জ্বালিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পৌনে দুই ঘণ্টার সড়ক অবরোধ শেষে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল। মঙ্গলবার দুপুর ১টায় এই আল্টিমেটাম শেষ হয়।  ভিসি পদত্যাগ বা ছুটির লিখিত আবেদন না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বিক্ষুব্ধরা।

দুপুর ১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে কিছু সময়ের জন্য দুই প্রান্তে যানবাহন আটকা পড়ে। পরবর্তীতে শিক্ষার্থীরা সড়ক থেকে ক্যাম্পাসে ফিরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ভিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ

এদিকে শিক্ষার্থীদের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে ১২ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের ১৭ থেকে ২০ গ্রেডের কর্মচারী কল্যাণ পরিষদ। বেলা সাড়ে ১১টায় প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলনে তারা সময় উপযোগী সার্ভিস রুল ও নীতিমালা সংশোধন করে পদোন্নতিসহ ১২ দফা বাস্তবায়নের দাবি জানান।

২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদ করলে ভিসি শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ কটূক্তি করেন। এর প্রতিবাদ ও প্রত্যাহারসহ ১০ দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। গত ২৯ মার্চ ভিসি তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। এতে সন্তুষ্ট না হওয়ায় ভিসির পদত্যাগের একদফা দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম