চাকরির প্রলোভন দেখিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় আটক ৫

সাভার প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৯, ১৬:৪০আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৬:৪৮

সাভার সাভারে পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে এক গৃহবধূকে সংঘব্ধ ধর্ষণের মামলায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

এর আগে গত ১০ মার্চ রাতে পৌর এলাকার রাজাবাড়ী মহল্লায় আবুল খায়েরের বাড়ির পাঁচ তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হচ্ছে, রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট এলাকার ট্যাংগাপাড়া গ্রামের আজাহার সরদারের ছেলে মিরাজ সরদার (৩২), বরিশালের অগৈলঝড়া এলাকার পতিহার গ্রামের আক্কাস আলী গোমস্তার ছেলে মতি গোমস্তা (৫৫), কুড়িগ্রাম জেলার উলিপুর এলাকার খামারটগরপুড় গ্রামের জয়নাল আবেদীনের ছেলে রাকিবুল ইসলাম (২৪), গাইবান্ধার সুন্দরগঞ্জ এলাকার শান্তিরাম গ্রামের নুরুল হকের ছেলে মাহবুব হক (৪২) ও কুড়িগ্রামের রাজারহাট এলার পীর মাহমুদ গ্রামের বাবুল হোসেনের ছেলে মোক্তার হোসেন (২৯)। তারা সবাই পৌর এলাকার কাতলাপুর ও রাজাবাড়ী মহল্লায় ভাড়া বাড়িতে থাকে।

পুলিশ ও ধর্ষণের শিকার নারীর পরিবার সূত্রে জানা যায়, ওই গৃহবধূ পৌর এলাকার আনন্দপুর মহল্লায় ভাড়া বাড়িতে থেকে গৃহকর্মীর কাজ করতেন ও পোশাক কারখানায় চাকরি খুঁজছিলেন। এরই সুযোগে মিরাজ সরদার তাকে পোশাক কারখানার চাকরি দেওয়ার কথা বলে গত ১০ মার্চ রাতে রাজাবাড়ী মহল্লার একটি বাড়িতে ডেকে নিয়ে যায়। পরে সেখানে একটি কক্ষে আটকে রেখে তাকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে ওই গৃহবধূকে হত্যা করে লাশ গুম করে ফেলারও হুমকি দেয় বখাটেরা। পরে এ ঘটনায় সোমবার রাতে গৃহবধূ মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। ভিকটিম জানান, প্রাণভয়ে এতোদিন তিনি মামলা করেননি।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, ‘গৃহবধূকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।’

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান