কুষ্টিয়ায় রেলের শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৯, ২০:৩০আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ২০:৩৫

রেলের উচ্ছেদ অভিযান কুষ্টিয়ার ভেড়ামারায় রেলওয়ের জমিতে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল থেকে উচ্ছেদ অভিযানে প্রায় শতাধিক দোকান উচ্ছেদ করা হয়। রেলওয়ে পশ্চিমাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউনুস আলীর নেতৃত্বে উচ্ছেদ অভিযানে রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও নিরাপত্তাকর্মী, র‌্যাব এবং পুলিশ অংশ নেয়।

এ সময় উপস্থিত ছিলেন– ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, ভেড়ামারা পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, রেল বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ, কলেজ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম ডাবলু প্রমুখ।

সকাল ১০টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়। এ সময় ভেড়ামারা শহরে অবস্থিত কসমেটিকস পট্টি, দক্ষিণ রেলগেট, মাইক্রোবাস স্ট্যান্ড, কোচ স্ট্যান্ড, বেবিট্যাক্সি স্ট্যান্ড এলাকার অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম